বয়স্ক মা-বাবার দেখাশোনার দায়িত্ব কেন মেয়েদের ওপরই বেশি পড়ে?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মা-বাবার শারীরিক ও মানসিক পরিচর্যার প্রয়োজন বাড়ে। কিন্তু পরিবারের সবার মধ্যে সেই দায়িত্ব সমানভাবে ভাগ হয় না। অনেক ক্ষেত্রে ভাইয়েরা নিজেদের কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত থাকলেও মা-বাবার দেখাশোনার বড় অংশ সামলাতে হয় মেয়েদের। এতে চাকরি, সংসার ও ব্যক্তিগত জীবনেও প্রভাব পড়ে। বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘স্যাটারডে নাইট লাইভ’ (এসএনএল)-এর একটি ব্যঙ্গাত্মক বিজ্ঞাপন ঘিরে।

সম্প্রতি প্রচারিত ওই বিজ্ঞাপনে ‘সিস্টার’ নামে একজন সার্বক্ষণিক পরিচর্যাকারীর কাল্পনিক সেবা দেখানো হয়। বিজ্ঞাপনে বলা হয়, তিনি বিনামূল্যে ২৪ ঘণ্টা বয়স্ক ব্যক্তির দেখাশোনা করবেন এবং তিনি আসলে পরিবারেরই একজন বোন। গল্পে দেখা যায়, অসুস্থ বাবার পরিচর্যার দায়িত্ব নিতে ওই নারী নিজের চাকরি ছেড়ে দেন, বাসা ছেড়ে অন্য শহরে চলে যান। অন্যদিকে তার ভাইয়েরা নিজেদের স্বাভাবিক জীবন চালিয়ে যান। বিজ্ঞাপনটি প্রকাশের কয়েক দিনের মধ্যে ইউটিউবে সাত লাখ নয়, বরং ৭০ লাখের বেশি ভিউ পায়।

অসংখ্য নারী মন্তব্যে জানান, বিজ্ঞাপনের চরিত্রটির সঙ্গে তাঁদের জীবনের মিল রয়েছে। কেউ কেউ নিজেদের ‘সিস্টার’ বলে উল্লেখ করেন। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসেও প্রতিবেদন প্রকাশিত হয়।

পরিচর্যার অদৃশ্য শ্রম

এসএনএলের এই ব্যঙ্গাত্মক বিজ্ঞাপন মূলত পরিবারের মধ্যে পরিচর্যার দায়িত্বে নারী-পুরুষের বৈষম্যকে সামনে এনেছে। যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত ব্যক্তিদের সংগঠন এএআরপির তথ্য অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের পরিচর্যায় নিয়োজিত পারিবারিক পরিচর্যাকারীদের ৬১ শতাংশ নারী এবং ৩৮ শতাংশ পুরুষ।

এএআরপির আরেক তথ্য অনুযায়ী, নারী পরিচর্যাকারীদের প্রায় ২৫ শতাংশকে সার্বক্ষণিক সেবা দিতে হয়। পুরুষদের ক্ষেত্রে এ হার ১৫ শতাংশ। দীর্ঘদিন পরিচর্যার দায়িত্ব পালন করতে গিয়ে একজন পারিবারিক পরিচর্যাকারী কর্মজীবনের আয়, অবসরকালীন সঞ্চয় ও সামাজিক নিরাপত্তা সুবিধা মিলিয়ে গড়ে ১ লাখ ২০ হাজার ৫০০ ডলার পর্যন্ত হারাতে পারেন।

বয়স্ক মা-বাবার গোসল, পোশাক পরানো, ওষুধ খাওয়ানো কিংবা শৌচাগারে যেতে সহায়তা করার মতো নিয়মিত কাজে সরকারি স্বাস্থ্য বীমার আওতায় সব সময় পর্যাপ্ত সহায়তা পাওয়া যায় না। যুক্তরাষ্ট্রে ২০২৫ সালে বাড়িতে স্বাস্থ্যসেবাকর্মী নিয়োগের মাসিক ব্যয় ছিল প্রায় ৬ হাজার ৬৮৮ ডলার। ফলে অনেক পরিবার পেশাদার পরিচর্যাকারী নিয়োগ করতে না পেরে পরিবারের সদস্যদের ওপর নির্ভর করে।

পরিচর্যার দায়িত্ব নিয়ে ভাইবোনের বিরোধ

মা-বাবার দেখাশোনার দায়িত্ব সমানভাবে ভাগ না হলে ভাই-বোনের সম্পর্কেও দূরত্ব তৈরি হতে পারে। ২০২৬ সালের নভেম্বরে বয়স্ক মা-বাবার পরিচর্যা নিয়ে বেবি অ্যালার্ম মেডিক্যালের এক জরিপে যুক্তরাষ্ট্রের ১ হাজার ৮ জন প্রাপ্তবয়স্ক অংশ নেন। তাদের মধ্যে ৪৭ শতাংশ জানিয়েছেন, পরিচর্যার দায়িত্ব ন্যায্যভাবে ভাগ না হওয়ায় তাঁরা ভাইবোনের প্রতি ক্ষুব্ধ বা অসন্তুষ্ট।

একই প্রতিষ্ঠানের ২০২৬ সালের জুনের জরিপে ১৮ শতাংশ অংশগ্রহণকারী জানান, বয়স্ক মা-বাবার দেখাশোনা নিয়ে মতবিরোধের কারণে তারা ভাই-বোনের সঙ্গে সম্পর্ক হারিয়েছেন।

পারডিউ বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব মিসৌরির এক গবেষণায় দেখা গেছে, মা-বাবার স্মৃতিশক্তি ও চিন্তাশক্তির

অবনতি হলে ভাইবোনের মধ্যে বিরোধ বাড়তে পারে। বিশেষ করে যাঁরা সরাসরি পরিচর্যার দায়িত্ব পালন করেন, তাঁদের মধ্যে মানসিক চাপ ও অসন্তোষ বেশি দেখা যায়। অন্যদিকে যাঁরা পরিচর্যার কাজে কম যুক্ত থাকেন, তাঁরা অনেক সময় পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারেন না বা বিরোধ এড়াতে দূরে থাকেন।

একজন মেয়ের ওপর পুরো দায়িত্বের চাপ

এজিং লাইফ কেয়ার অ্যাসোসিয়েশনের পরবর্তী সভাপতি লিনা সুপনেট-জাপাতা বিষয়টিকে ‘ডিফল্ট ডটার ট্র্যাপ’ বা স্বাভাবিকভাবেই মেয়ের ওপর পরিচর্যার দায়িত্ব চাপিয়ে দেওয়ার প্রবণতা হিসেবে ব্যাখ্যা করেছেন।

তাঁর মতে, পরিবারের একজন দায়িত্বশীল ও দক্ষ মেয়ে ধীরে ধীরে মা-বাবার পরিচর্যার সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ওষুধের হিসাব রাখা, চিকিৎসকের সঙ্গে যোগাযোগ, শারীরিক পরিবর্তন পর্যবেক্ষণ এবং পরিবারের অন্য সদস্যদের চিকিৎসাসংক্রান্ত তথ্য জানানো—সবই তাকে সামলাতে হয়।

পরিবারের অন্য সদস্যরা তাঁর দক্ষতার ওপর নির্ভর করতে করতে ধরে নেন, তিনি সবকিছু সামলে নিতে পারবেন। এতে ওই নারীর নিজের কর্মজীবন, শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং দাম্পত্য জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে। একসময় নিজের মা-বাবার মেয়ে হিসেবে সময় কাটানোর বদলে তাঁকে সারাক্ষণ একজন পরিচর্যাকারীর ভূমিকায় থাকতে হয়।

দায়িত্ব ভাগ করে নেওয়ার পরামর্শ

পরিচর্যার চাপ কমাতে পরিবারের সদস্যদের মধ্যে দায়িত্ব স্পষ্টভাবে ভাগ করে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শুধু প্রয়োজনে পাশে থাকার আশ্বাস না দিয়ে কে কোন দায়িত্ব পালন করবেন, তা আগে থেকেই ঠিক করা প্রয়োজন।

এ ছাড়া মা-বাবার চিকিৎসা, আর্থিক ও আইনি নথিপত্র গুছিয়ে রাখা এবং জরুরি পরিস্থিতিতে বিকল্প পরিচর্যাকারীর ব্যবস্থা রাখাও জরুরি। এতে মূল দায়িত্বে থাকা ব্যক্তি অসুস্থ বা অনুপস্থিত থাকলেও পরিচর্যা বন্ধ হওয়ার ঝুঁকি কমে।

লিনা সুপনেট-জাপাতার মতে, একজন ভালো পরিচর্যাকারী হওয়ার অর্থ এই নয় যে সব দায়িত্ব একাই পালন করতে হবে। মা-বাবার পাশাপাশি নিজের যত্ন নেওয়া এবং পরিবারের অন্যদের সহায়তা গ্রহণ করাও গুরুত্বপূর্ণ।

এসএনএলের ব্যঙ্গাত্মক বিজ্ঞাপনটি হাস্যরসের মাধ্যমে দেখিয়েছে, কীভাবে পারিবারিক ও সামাজিক ধারণার কারণে মা-বাবার পরিচর্যাকে নারীদের স্বাভাবিক দায়িত্ব হিসেবে ধরে নেওয়া হয়। কিন্তু এই দায়িত্ব ভাগ করে না নিলে তার প্রভাব শুধু একজন নারীর জীবনেই নয়, পুরো পরিবারের সম্পর্কেও পড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বয়স্ক মা-বাবার দেখাশোনার দায়িত্ব কেন মেয়েদের ওপরই বেশি পড়ে?

আপডেট সময় : ০৩:২৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬